মোহাম্মদ তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩নং চন্ডিগড় ইউনিয়নে আলেম-উলামা, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম ও তাবলীগ জামাতের আমিরগণের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চন্ডিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা থেকে আগত বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান খান পাঠান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি ওলিউল্লাহ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মামুনুর রশিদ, নায়েবে মুহতামিম, মউ মাদ্রাসা। তিনি বলেন, “বাংলাদেশে আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ৩নং চন্ডিগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়হানুল হক। তিনি বলেন,”আলেম-উলামারা কখনো দেশের ক্ষতি করতে পারেন না; বরং তাঁদের নেতৃত্বেই সমাজ ও দেশের কল্যাণ সম্ভব।”
আরও বক্তব্য রাখেন ফুলপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শরফ উদ্দিন খানসহ অন্যান্য বক্তারা।
পরিশেষে সমাপনী বক্তব্যে আলহাজ্ব ইমাম হাসান আবু চান চেয়ারম্যান বলেন, “ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের উন্নয়ন সম্ভব হবে।”
আলোচনা সভায় উপস্থিত আলেম-উলামা, শিক্ষক ও ইমামগণ সমাজ ও দেশের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
