মদন প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) মদন উপজেলা বি,এন,পি ও পৌর বি,এন,পির উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বি,এন,পির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মোঃ নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর বি,এন,পির সভাপতি কামরুজ্জামান চন্দন, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, সহ-সভাপতি শহীদুল ইসলাম বকুল, পৌর সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটুন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু, পৌর সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ।
এ সময় উপজেলা ও পৌরসভার বি,এন,পি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
