Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মোহনগঞ্জ

জুয়া খেলায় বাঁধা দেওয়ায় স্কুলছাত্রের মোবাইলফোন ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে 

নভেম্বর ১৬, ২০২৫
in মোহনগঞ্জ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

হাফিজ আল মাহমুদ, মোহনগঞ্জ :
নেত্রকোনার মোহনগঞ্জে জুয়া খেলায় বাধা দেওয়ায় এক স্কুল ছাত্রের স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা মাসুদ খান বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

আজ রোববার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত মঙ্গলবার রাতে এ অভিযোগ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. শুভ্র খান (১৪)। শুভ্র উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরকাটা গ্রামের মাসুদ খানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। আর অভিযুক্ত ছিনতাইকারী একই গ্রামের আব্দুল মালেকের ছেলে বাবু খান (৩৩)। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য।

অভিযোগ, এলাকাবাসী ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, স্কুলছাত্র শুভ্র গত ১০ নভেম্বর বিকালে বাড়ির সামনে মাঠে ফুটবল খেলতে যায়। এসময় বাবু খান অনলাইনে জুয়া খেলার জন্য শুভ্রকে তার স্মার্টফোনটি দিতে বলে। এতে বাধা দেওয়ায় ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে স্মার্টফোনটি ছিনতাই করে নিয়ে যায় বাবু। পাশাপাশি বাবু ওই শিক্ষার্থীকে হুমকি দিয়ে বলে- , এ কথা কাউকে বলবি না। আর তোকে যদি এলাকায় দেখি তাহলে জবাই করে গুম করে ফেলব। প্রাণের ভয়ে ওই শিক্ষর্থী বাড়ি থেকে অন্যত্রে পালিয়ে যায়।

এ বিষয়ে শুভ্র’র চাচা হাসান খান বলেন, ঘটনা শুনে পরদিন বাবুকে এ বিষয়ে জিজ্ঞেস করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায় ও মারধর করে। পরে আশপাশের লোকজন তার হাত থেকে আমাকে রক্ষা করে। বাবু এলাকায় জুয়া খেলে, নানাভাবে মানুষকে হয়রানি করে।

শুভ্রর বাবা মাসুদ খান বলেন, অভিযোগ দেওয়ার পর একদিন পুলিশ এলাকায় এসেছিলো। বাবু খানকে পেয়েও তাকে থানায় যাওয়ার কথা বলে চলে গেছে। পরে বাবু আর থানায় যায়নি। এদিকে ছেলেটা আমার ভয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বাবু খানের ব্যবহৃত মোবাইলফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বাবু খানের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ঘটনার পর থেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করে যাচ্ছি।  এলাকার কেউ বাবুর দায়িত্ব নিতে চাইছে না।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বাবুকে থানায় ডাকা হয়েছিলো, আসেনি। গতকাল তার খুঁজে এলাকায় গিয়েছিলো পুলিশ। দ্রুত তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id