নেত্রকোনা প্রতিনিধি:
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল বুধবার জেলা প্রশাসক, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন, নেত্রকোনা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
চার দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- গত ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর (সেবা ও শিক্ষা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলা প্রশাসক, সিভিল সার্জন, পরিচালক (স্বাস্থ্য) স্ব- স্ব প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মরকলিপি প্রদান, গণসংযোগ ও লিফলেট বিতরণ।
গতকাল বুধবার জেলা প্রশাসক, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন, নেত্রকোনা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুল হাসান নোমান, নেত্রকোনা জেলা সদর হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ মোঃ ইকরামুল হাসান স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসেসিয়েশন জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ সভাপতি আমিনুল ইসলাম, সায়গঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মীর্জা মোশারফ হোসেন, ফার্মাসিস্ট স্বপন কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
