আশিকুর রহমান জিয়া :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে পূর্বধলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে মোঃ দুলাল মন্ডলের সভাপতিত্বে এবং সাংবাদিক মোঃ শহীদুল্লাহর সঞ্চালনায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের ব্যানারে মানবাধিকার বিষয়ক প্রতিপাদ্য “মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য বিষয়” তুলে ধরা হয়। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে মানবাধিকারের গুরুত্ব এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতামত প্রকাশ করেন।
সভায় বক্তারা বিগত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা তুলে ধরেন এবং সমাজের সর্বস্তরে মানবাধিকার রক্ষার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষে করা হয়।
