বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার মোঃ মমিনুর রহমান, কৃষি অফিসার শারমিন সুলতানা, সমাজসেবা অফিসার গোলাম হোসাইন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, বারহাট্টা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক (ভারপ্রাপ্ত), সিংধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসিম তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আমীন (ভারপ্রাপ্ত), হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রাণেশ চন্দ্র পাল, আনসার ভিডিপি অফিসার সীমা ইয়াসমিন, গ্রাম আদালতের দূর্লভ চন্দ্র রায়, বারহাট্টা ফায়ারসার্ভিস অফিসের উজ্জ্বল কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
