Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home দুর্গাপুর

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডিসেম্বর ২৮, ২০২৫
in দুর্গাপুর
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি:
“বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে…” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে দুর্গাপুর সাংবাদিক সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার (২৮ ডিসেম্বর) দুর্গাপুর পৌর শহরের মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে দিনব্যাপী আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার কলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দুর্গাপুর সাংবাদিক সমিতি গত চার বছর ধরে এলাকার মানুষের সুখ-দুঃখ ও উন্নয়নের কথা তুলে ধরছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া হেলিম, বিশিষ্ট চিকিৎসক ডা. দিবালোক সিংহ এবং পৌর জামায়াতের প্রাক্তন আমির হাবিবুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন— সাংবাদিকতা ও সমাজসেবায় পল্লব চক্রবর্তী (প্রথম আলো), সমাজসেবায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন, শিক্ষায় নাজমুল তুহিন (পরিচালক, প্রকৃতির পাঠশালা) এবং ক্রীড়া ক্ষেত্রে নজরুল ইসলাম (ক্রীড়া ধারাভাষ্যকার)।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার চকলেঙ্গুরা হাফিজিয়া মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id