আশিকুর রহমান জিয়াদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাছুম মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি ১১ দলের শরিক দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। পূর্বধলাবাসির সমর্থন পেলে পূর্বধলাকে একটি দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার বাইতুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আমির মাহফুজুল হক খান নয়ন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ খান এবং উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আনোয়ার খান কাজল।
