Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home নেত্রকোণা সদর

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই অটো রাইস মিল শ্রমিক নিহত

জানুয়ারি ১০, ২০২৬
in নেত্রকোণা সদর
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথের চল্লিশা নামক স্থানে ট্রেনের ধাক্কায় দুই অটো রাইস মিল শ্রমিক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা রেল স্টেশনের সন্নিকটে।

নিহত শ্রমিকরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।

তারা দুই জনই চল্লিশার জীবন কুমার সাহা’র মালিকানাধীন “তমাল তম্ময়” অটো রাইসমিলের শ্রমিক হিসেবে এক বছর যাবত কাজ করে আসছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে রাসেল ও আকাশ তাদের মিলের ৭/৮জন সহকর্মী নিয়ে মিলের পার্শে রেললাইনে ঘুরতে যায়। তারা রেল লাইনের উপর দিয়ে হেঁটে
চল্লিশা স্টেশনে যাওয়ার সময় আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী “মোহনগঞ্জ এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় দুই জন রাস্তার পাশে ছিটকে পড়ে। তাদের সাথের লোকজন গুরুতর আহত অবস্থায় রাসেল ও আকাশকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শ্রদ্ধানন্দ নাথ পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

ডাঃ শ্রদ্ধানন্দ নাথ এর সাথে কথা বললে তিনি জানান, আকাশ ও রাসেল নামে দুই জনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সাথে আসা লোকজনের তথ্য মতে তারা ট্রেনের ধাক্কায় মারা গেছে।

এ ব্যাপারে শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নেত্রকোনার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন লোক মারা যাওয়ার খবর পেয়েছি। কাগজ পত্র প্রস্তুত করে সদর হাসপাতালে যাব। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id