Netro voice

তারিখ: ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home কলমাকান্দা

কলমাকান্দায় ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে ঘুষ, অনিয়মের অভিযোগ

জানুয়ারি ১৭, ২০২৬
in কলমাকান্দা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলমাকান্দা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের উদ্যোক্তা মোঃ সৌমিক মিয়ার বিরুদ্ধে জন্ম নিবন্ধন, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা ও টিসিবি কার্ড প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন পোগলা ইউনিয়নের শুনই গ্রামের বাসিন্দা মোঃ আদনান হাসান টিটু (পিতা: মোঃ সুরুজ আলী মন্ডল)।

অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়নের বিভিন্ন সরকারি সেবা পেতে হলে উদ্যোক্তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়। টাকা না দিলে কোনো কাজই করা হয় না। বিষয়টির প্রমাণ সংগ্রহ করায় অভিযুক্ত উদ্যোক্তা আপোষের প্রস্তাব দিয়ে অর্থের প্রলোভন দেখান। এতে রাজি না হওয়ায় অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর বক্তব্য অভিযোগকারী মোঃ আদনান হাসান টিটু বলেন, আমি নিজের নয়, সাধারণ মানুষের অধিকারের কথা ভেবেই এসব অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছি। টাকা দিয়ে কাজ করানো নয়-এটা সরকারি সেবা। কিন্তু প্রতিবাদ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছি।

স্থানীয়দের অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জন্ম নিবন্ধন ও বিভিন্ন ভাতা পেতে তাদের কাছ থেকেও একাধিকবার টাকা নেওয়া হয়েছে। তবে ভয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উদ্যোক্তা মোঃ সৌমিক মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো অনিয়ম বা ঘুষের সাথে জড়িত নই। ব্যক্তিগত বিরোধ থেকে আমাকে হয়রানি করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ৩নং পোগলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তাহলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অপরাধী হলে ছাড় দেওয়া হবে না।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id