কলমাকান্দা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতের নাম রবিকুল ইসলাম (৩৭)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের বাসিন্দা ও আবুল হোসেনের বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নিজ বসতঘরের ভেতরে মাফলারে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রবিকুল ইসলাম। ভোরে তার স্ত্রী মঞ্জুরা খাতুন স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোঃ সিদ্দীক হোসেন জানান, “আইনি প্রক্রিয়া অনুযায়ী একটি ইউডি মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
