Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home নেত্রকোণা সদর

নেত্রকোণা পাঁচটি আসনে বিজয় নিশ্চিত করতে চায় বিএনপি : জামায়াত চায় অন্তত একটি আসন ছিনিয়ে নিতে

ফেব্রুয়ারি ২, ২০২৬
in নেত্রকোণা সদর, রাজনীতি
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার ৫টি সংসদীয় আসনে বিজয় নিশ্চিত করতে চায় বিএনপি, আর জামায়াতে ইসলামী চায় অন্তত একটি আসন ছিনিয়ে নিতে।

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষন যতই এগিয়ে আসছে, নির্বাচনী প্রচার প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। জেলায় জমে উঠেছে নির্বাচনী উত্তাপ আর ভোটের হাওয়া। রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সরগরম তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ দেড় দশক ধরে ভোট দিতে না পারা ভোটারদের মাঝে শুরু হয়ে গেছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ।

বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা বারবার নির্বাচিত হলেও অদ্যাবধি জামায়াতে ইসলামীর কোন প্রার্থী জেলার কোন আসনে একবারও নির্বাচিত হতে পারেনি। এ অবস্থায় নেত্রকোনা জেলার ৫টি সংসদীয় আসনে বিজয় নিশ্চিত করতে চায় বিএনপি, আর জামায়াতে ইসলামী চায় অন্তত একটি আসন ছিনিয়ে নিতে। একটি আসনে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী থাকায় এ আসনে নির্বাচনী উত্তাপের পাশাপাশি ব্যাপক সহিংশতাও পরিলক্ষিত হচ্ছে।

শেষ পর্যন্ত কার মুখে বিজয়ের হাসি ফুটবে, তার জন্য চূড়ান্ত ফলাফল ঘোষনা অপেক্ষা করতে হবে বলে সাধারণ ভোটার এবং রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) গারো হাজং ও বাঙ্গালী অধ্যূষিত ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ১ শত ৮২ জন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের খেলাফত মজলিশের প্রার্থী (সাবেক এমপি জাতীয় পার্টি) গোলাম রব্বানী। এ আসনে অন্যান্য প্রার্থীরা হচ্ছে, জাতীয় পার্টির মোঃ আনোয়ার হোসেন খান, বাংলাদেশেন কমিউনিষ্ট পার্টির মোঃ আলকাছ উদ্দিন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল মান্নান সোহাগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর মোঃ বেলাল হোসেন। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশী বলে সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে নেত্রকোনা-২ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৪ শত ৩৮ জন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান। এ আসনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল কাইয়ুম, জাতীয় পার্টির এ বি এম রফিকুল হক তালুকদার ও খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম রুহী। এ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশী বলে সাধারণ ভোটর ও রাজনৈতিক বিশেবলষকদের ধারণা।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) কেন্দুয়া-আটপাড়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৩ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬ শত ৮৭ জন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী। তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি থেকে সদ্য বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। এ আসনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, জামায়াত ইসলামীর প্রার্থী মোঃ খায়রুল কবীর নিয়োগী, জাতীয় পার্টির মোঃ আবুল হোসেন তালুকদার, ইসলামী আন্দোলনের মোঃ জাকির হোসেন ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী মোঃ শামছুজ্জোহা। এ আসনে বিএনপির প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হিলালীর সাথে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের হাড্ডাহাড্ডি লড়াই হবে। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত কার মুখে বিজয়ের হাসি ফুটবে তার জন্য অপেক্ষা করতে হবে, চূড়ান্ত ফলাফল ঘোষনা পর্যন্ত।

নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী) নেত্রকোনা জেলার হাওরাঞ্চল হিসেবে পরিচিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। এ আসনটি বিএনপি তথা বাবর এর শক্ত ঘাটি হিসেবে পরিচিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩ শত ১২ জন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, হেভীওয়েট প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ আল হেলাল তালুকদার। এ আসনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, ইসলামী আন্দোলনের মোঃ মুখলেছুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির চম্পা রানী সরকার। এ আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সবচেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) জেলার একমাত্র একটি উপজেলা পূর্বধলা নিয়ে গঠিত নেত্রকোনা-৫ আসন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১ শত ১৭ জন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভিপি আলহাজ¦ মোঃ আবু তাহের তালুকদার। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাছুম মোস্তফা। এ আসনে অপর প্রার্থী হচ্ছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ নুরুল ইসলাম। এ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের সাথে জামায়াত প্রার্থী মাছুম মোস্তফা ভালই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id