মুহা. জহিরুল ইসলাম অসীম:
‘লিঙ্গীয় বৈষম্য দূর করি সমতাপূর্ন সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা শহরের অজহর রোডে সংগঠনের কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি রেহেনা সিদ্দিকার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদিকা শাম্মি খানের সঞ্চালনায় আলোচনা স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি।
অন্যদের মাঝে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, সংগঠনের সহ সভাপতি শেফালী রানী সাহা, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, চন্দন চক্রবর্তী, শাহজাহান কবীর প্রমুখ।
আলোচনা সভার আগে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভা শেষে ৭০ দশকের আটজন নারী নেত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
