নিজাম তালুকদার:
নেত্রকোনা মদন উপজেলার পদারকোণা গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে রবুল্লা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চার সন্তানের জনক রবিউল আওয়াল রবুল্লা বাঁচতে চায়।
শুক্রবার সরেজমিন গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে জানাযায়, বছর-দেড়েক আগে হাঠাৎ অসুস্থ হয়ে পড়েন রবুল্লা। বিভিন্ন সময়ে ডাক্তার দেখালেও কোন রোগ ধরা পড়ছিল না। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা করালে চিকিৎসকর জানান, তিনি ব্লাক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। এরই মধ্যে যতটুকু পৈত্রিক সম্পত্তি ছিলো তাও বিক্রি করে দিয়েছেন। চিকিৎসা খরচ বহন করার মতো তার কাছে টাকা-পয়সা নেই। বিক্রি করার মতো সম্পদও আর নেই। তবুও সে বাঁচতে চায়!
রবিউলের চার ছেলের মধ্যে বড় ছেলে মাঘান উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ছে। দুই ছেলে পদারকোণা প্রাথমিক বিদ্যালয়ে লেখা-পড়া করছে। আরেক ছেলে ছোট, স্কুলে যাওয়ার এখনও সময় হয়নি। স্বামীসহ ছয়জনের সংসারের অভাব আর টানা পূরণের মাঝে স্ত্রী রিতা আক্তার মানবেতর জীবনযাপন করছেন।
রবিউল আওয়াল রবুল্লাহ বলেন, সবার কাছে আকুল আবেদন, আমাকে সহযোগিতা করুন। আমি বাঁচতে চাই।
স্ত্রী রিতা আক্তার বলেন, অসুস্থ স্বামী আর চার ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি। আমার স্বামীকে বাঁচাতে সবার সহযোগিতা চাই।
সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিব জানান, ক্যন্সারে আক্রান্ত রোগীদের সরকার সহযোগিতা করছেন। নির্ধারিত ফরমে আবেদন করে আমাদের অফিসে জমা দিলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, সমাজ সেবা অফিসে আবেদন করুক। আমরা সহযোগিতা করবো।
