নিজাম তালুকদার:
নেত্রকোনার মদনে গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার রাতে উপজেলার গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার) এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি রুয়েল মিয়াকে রাত ১০:৩০ টার দিকে গাঁজা বিক্রি কালে হাতেনাতে ধরে পুলিশ। পুলিশ তার কাছ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
রুয়েল মিয়া গোবিন্দশ্রী গ্রামের পশ্চিম পাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে। সে দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযান সফল করতে- এসআই হাসেম, এএসআই সাকিব ও এএসআই হুমায়ুনসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে কাজ করেছে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
