Netro voice

তারিখ: ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

মদনে চাল জব্দের ২৫ দিনে অতিবাহিত হলেও নেওয়া হয়নি কোনো কার্জকরি পদক্ষেপ

এপ্রিল ২৮, ২০২৬
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন প্রতিনিধিঃ
খাদ্য বান্ধব কর্মসূচির বিক্রয়/বিতরণ কেন্দ্রের প্রায় ১০ গজ দূর থেকে জব্দ করা হয়ে ছিলো ২৯ বস্তা সরকারি চাল। জব্দের পরে নিয়মিত মামলার কথা জানালেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় চাল মজুদকারীকে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিলো উক্ত চাল স্থানীয় গরীব ও দুস্তদের মাঝে ৫ কেজি করে বিতরণ করে দেওয়া হবে।

কিন্তু ঘটনার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কালোবাজারিদের সমন্বয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি করেন হাবিবুর রহমান খান নামের এক ডিলার। একজন কার্ডধারী ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চাল পায়। ওই ডিলার সংশ্লিষ্ট এলাকার ৫৩৫ জন কার্ডধারীর মাঝে চাল বিক্রি করে থাকেন।

গত ১ এপ্রিল ডিলার কার্ডধারীদের মাঝে চাল বিক্রি করছিলেন। ওই দিন রাতেই ডিলার পয়েন্টের প্রায় ১০ গজ দূরে একটি ঘরে সরকারি চাল মজুদ রাখার খবর পায় প্রশাসন।

খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী ভূমিকর্মকর্তা ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পুলিশের সহযোগিতায় ওই ২৯ বস্তা সরকারি চাল জব্দ করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় গ্রাম পুলিশের পাহারায় জব্দ চালগুলো বরাটি বাজারের চাল মজুদ কৃত ঘরেই রাখা হয়।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিয়মিত মামলা করার কথা জানালেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় চাল মজুদকারীকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উক্ত জব্দ কৃত চাল স্থানীয় গরীব ও দুস্তদের মাঝে বিতরণ করা হবে। ঘটনার ২৫ দিন পার হলেও চালের বস্তাগুলো এখনও থেকে যায় বরাটি বাজারের ওই চাল মজুদ কৃত ঘরে। এতে জনমনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, চাল মজুদকারী এক ইউপি সদস্যের আত্মীয় হওয়ায়, ইউপি সচিব কৃষ্ণ চন্দ্র সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেস্টা করছেন।

এ ব্যাপারে চাল মজুদকারী মোয়াটি গ্রামের ওয়াহাব জানান, ‘আমি চালের ব্যবসা করি। ডিলালের কাছ থেকে কার্ডধারীরা চাল এনে আমার কাছে বিক্রি করছে। তাই আমি চাল কিনে মজুদ করেছি।’

নায়েকপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কৃষ্ণ চন্দ্র সরকার জানান, চাল মজুদকারী ওয়াহাব মিয়াকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ২৯ বস্তা চাল এখনো বরাটি বাজারেই জব্দ অবস্থায় আছে। গরীব ও দুস্তদের মাঝে বিতরণ করতে ইউএনও স্যার নির্দেশ দিয়ে ছিলেন। আমার পক্ষে একা চালগুলো বিতরণ করা সম্ভাব না, তাই বিতরণ করা হয়নি।

নায়েকপুর ইউনিয়নের সহকারী কর্মকর্তা (ভূমি) নূরুল ইসলাম (ট্যাগ অফিসার) জানান, ‘আমি চাল বিতরণের বিষয়ে কিছু জানি না।’

এ ব্যাপারে নায়েকপুর ইউনিয়ন প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান জানান, ‘জব্দ কৃত ২৯ বস্তা চাল বিতরণের জন্য তালিকায় তৈরি হচ্ছে। আগামী বুধবার (২৯ এপ্রিল) চালগুলো বিতরণ করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানান, ‘বরাটি বাজার থেকে জব্দ কৃত ২৯ বস্তা চাল জনপ্রতি ৫ কেজি করে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করতে ইউনিয়ন প্রশাসকে (কৃষি অফিসার) নির্দেশ দিয়ে ছিলাম। এখন ইউনিয়ন প্রশাসকই ভালো বলতে পারবে।’

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id