জায়েদ হাসান : মোহনগঞ্জ শহরের খলিফা পট্টিতে (জাল পট্টি) গোপন সংবাদের ভিত্তিতে রকি মোল্লার বাসায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।
তার বাসার বিভিন্ন জায়গায় তল্লাশি করে করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ ধরার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। এসময় বাসায় রকি মোল্লাকে না পেয়ে তার মা আসমা আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এই যৌথ অভিযান পরিচালনা করেন। তাদের সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অনিক রহমান।
পরে উদ্বারকৃত অবৈধ জাল গুলো জব্দ করে উপজেলা চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এই অভিযানে মোহনগঞ্জ থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
