নেত্রকোনা প্রতিনিধি:
খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ধনু নদীতে আরিফ মিয়া (১২) নামের এক কিশোরের লাশ পাওয়া গেছে। আরিফ পাঁচহাট গ্রামের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ হাট গ্রামের সাবেক মেম্বার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে পারিবারিক পুলিশ সূত্রে জানা যায়, আরিফ ইটনা উপজেলার ধনপুর হাওরে চাচাতো ভাই জয় এবং রাকিবের সাথে হাঁসের ফার্মের ছোট গোয়ালা ঘরে বসবাস করতো।
তার বাবা মোঃ আব্দুর রাজ্জাক বলেন গত ১১ মে ভোর রাত আনুমানিক আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর গ্রামের ২ ছেলে উক্ত হাঁসের ঘর থেকে তাকে ডেকে নিয়ে যায়। ঐ দিন থেকে আরিফকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে তিনি ১২ ই মে আারিফ নিখোঁজ হয়েছে বলে খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
খালিয়াজুড়ি উপজেলায় বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ স্বাধীন বলেন, এ ভাবে আরিফের মৃত্যুর বিষয়টি খুবই দুঃখ জনক ঘটনা। এ ঘটনার সাথে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের জন্য দাবি জানাচ্ছি।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, আরিফ ইটনা উপজেলার ধনপুর গ্রামের হাওর থেকে নিখোঁজ হয়েছে বলে তার বাবা মোঃ আব্দুর রাজ্জাক (মেম্বার) খালিয়াজুড়ি থানা জিডি করেছে। ১৬ মে আনুমানিক ৩:০০ ঘটিকায় ধনপুর গ্রামের পাশে কালির চড়ে ধনু নদীতে আরিফের লাশ পাওয়া যায় বলে সংবাদ পাওয়ার সাথে সাথে খালিয়াজুড়ি থানা এস আই আব্দুল করিম তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইটনা উপজেলার পুলিশের মাধ্যমে যথাযথ পুলিশ পাহারায় আরিফের লাশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
