Netro voice

তারিখ: ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

মদনে পরিক্ষা দিয়ে ফেরার পথে দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত

মে ২২, ২০২৬
in মদন
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রতিনিধি, মদন (নেত্রকোনা): এসএসসি পরিক্ষা দিয়ে ফেরার পথে আব্দুল্লাহ ও আইনুল্লাহ নামের দুই এসএসসি পরিক্ষার্থীকে পিটিয়ে আহত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুল্লাহর অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ( ২১ মে) রাতে আব্দুল্লাহর বাবা শফিকুর রহমান দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে মদন থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার (২০ মে) মদন পৌরসদরের পরিক্ষার কেন্দ্র আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত আব্দুল্লাহ, আইনুল্লাহ জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চানগাও চকপাড়ার বাসিন্দা। অভিযুক্ত সিয়াম একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মদন কান্দাপাড়া এলাকার বাসিন্দা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) পোস্ট নিয়ে আব্দুল্লাহ এবং সিয়ামের মধ্যে তর্কবিতর্ক হয়। পূর্বের তর্কবিতর্কের জেরে গত বুধবার সিয়াম তার লোকজন নিয়ে আব্দুল্লাহর উপর হামলা করে। এ সময় বেধরক মারপিট করলে আব্দুল্লাহ ও আইনুল্লাহ আহত হয়। পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত আব্দুল্লাহর অবস্থা আশংকাজনক থাকায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।

আব্দুল্লাহর বাবা শফিকুর রহমান জানান, ‘আমার ছেলে মাথায় আঘাত পাওয়ায় দুই চোখে ঝাপসা দেখছে। শরীরক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকা নিয়ে যাচ্ছি। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত সিয়ামের বাবা বাবুল মাস্টার জানান, ‘কিছুদিন আগে নাকি আমার ছেলেকে ওরা (আব্দুল্লাহসহ কয়েকজন) মারধর করেছিল। সেই বিষয়টি আমি আগে জানতাম না। বুধবার তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। ঘটনাটি সমাধানের জন্য আব্দুল্লাহর বাবার সাথে আমি কথা বলেছি।’

মদন থানার ওসি তদন্ত অসীম কুমার দাস জানান,‘ ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id