মুহা. জহিরুল ইসলাম অসীম:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০৮ জুন ২০২৬) রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি অভিযানে পূর্বধলা থানাধীন লাল মিয়ার বাজার এলাকায় মো. আলমের নিজ দখলীয় দোকানঘর থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বর্ণাকান্দা গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. আলম (৪০)। তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া একই উপজেলার ছিলিমপুর গ্রামের মো. দুলাল মিয়ার আব্দুল্লাহ আল ফারাবি তমাল (২৭) কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পূর্বধলা তাসনীম জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন এবং তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
