জাকির আহমেদ:
পবিত্র ঈদ আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কল্যান ও ত্রান্ত তহবিল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত মহিলা আসন -৪১এর সংসদ সদস্য নাজমুন নাহার নিলুর নগদ অর্থ সহায়তা পেল নেত্রকোনার মদন উপজেলার ৭৬ অসহায় পরিবার।
সোমবার(৮ই জুন) উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে ৮টি ইউনিয়ন থেকে আসা ৭৬ টি অসহায় পরিবারের মাঝে এমপি নাজমুন নাহার নিলু’র এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অলিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফজলুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সূরা সদস্য মাওলানা রুহুল আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার,মদন পৌর আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া,পৌর সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান শামীম, পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুল হালিম, মদন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জেলা সুরা সদস্য মাওলানা রুহুল আমিন বলেন,জনগণের মুখে হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রী কল্যাণ ও ত্রান তহবিল থেকে পাওয়া অনুদানের টাকা মদন উপজেলার ৮টি ইউনিয়ন থেকে বাছাইকৃত হতদারিদ্র ৭৬ টি পরিবারের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপস্থিতিতে স্বচ্ছতার মাধ্যমে বিতরণ পেরেছি। ভবিষ্যতের এরকম আরোও অনুদান পেলে আমরা স্বচ্ছ ভাবে জনগণের মধ্যে বিতরণ করবো।
