Netro voice

তারিখ: ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home কলমাকান্দা

কলমাকান্দায় গার্ল গাইডস শিক্ষার্থীদের দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

জুন ১১, ২০২৬
in কলমাকান্দা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলমাকান্দা (নেত্রকোনা)প্রতিনিধিঃ
কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এস. এম. মিকাইল ইসলাম।

ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কমিশনার কামরুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি শামছুন্নাহার, কোষাধ্যক্ষ মালেকা পারভীন, ট্রেইনার সালেহা বেগম, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে নতুন হলদে পাখিদের মাঝে রিক্রুট টেস্ট কার্ড বিতরণ করা হয় এবং গার্ল গাইডসের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে দীক্ষাদান কার্যক্রম পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের নৈতিক শিক্ষা, আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হলদে পাখি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

দিনব্যাপী আয়োজনে শপথ গ্রহণ, শিক্ষামূলক কার্যক্রম ও দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id