বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় উন্নত পদ্ধতিতে মুরগি পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার বারহাট্টা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বারহাট্টা ব্র্যাক অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মমিনুর রহমান। এছাড়াও প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষায় কর্মরত স্বপ্না দাস, কমিউনিটি অর্গানাইজার তৃপ্তি রানী।
এ প্রশিক্ষণে উপজেলার ৩৯ জন কিশোরী অংশ গ্রহণ করেন|। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষায় কর্মরত স্বপ্না দাস জানান, মুরগি পালন ও ব্যবস্থাপনায় মৌলিক বিষয়াবলীর উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে মুরগি পালনকারীদের উৎসাহ ও উদ্দীপনা অনেক বাড়বে বলে তিনি জানান।
