বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুর সাড়ে ১২টায় বারহাট্টা প্রেস ক্লাবে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী আরাফাত ইসলামের পক্ষে লিখিত বক্তব্যে পেশ করেন আরিফুল ইসলাম। বক্তব্যে বলা হয় আমি ভুক্তভোগী আরাফাত ইসলাম ২০২৫ সালে এস,এস,সি পরীক্ষা দিয়েছি। আমাদের গ্রামের মোঃ লজ্জত আলীর মেয়ে মোছাঃ সাবিনা আক্তার আমি সহ আরো ৬-৭ জনের বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন। যাহার মোকদ্দমা নং ১৮/২০২৬। যাহা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখিত মামলার বাদী সাবিনা আক্তার তার নিজ¯^ ও পারিবারিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে। দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে আমার পরিবারের বিভিন্ন বিষয়াদি নিয়ে নিয়ে ঝামেলা চলমান। এমনকি বেশ কয়েকটি মামলাও হয়েছে। প্রতিটি মামলার রায় আমাদের পক্ষে হয়েছে। যখন কোনভাবেই আমার আমার পরিবারকে হেয় করতে পারছে না তখন আমার নামে এই রকম একটি জখন্য মামলা দায়ের করেছে। আমি এই মামলার সঠিক তদন্ত চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার ১নং স্বাক্ষী মোঃ ইফতি মিয়া ও ৩ নং স্বাক্ষী কামরুল মিয়া।
মামলার ১নং স্বাক্ষী তার বক্তব্যে বলেন আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানিনা। অথচ আমাকে মামলার ১নং স্বাক্ষী করা হয়েছে। আমি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যাতে কোন পরিবার এমন মামলার স্বীকার না হয় সেজন্য এটার সঠিক তদন্ত এবং বিচার চাই। মামলার ৩নং স্বাক্ষী কামরুল মিয়া তার বক্তব্যে জানান আমাকে মামলার স্বাক্ষী করা হল অথচ আমি এই ঘটনার কিছুই জানিনা। কোন সন্দেহ নেই যে এই মামলাটি ভুয়া| এই দুটি পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল| আমরা গ্রামবাসী পূর্বেও এদের নিয়ে অনেক সালিস করেছি| সালিসে ভুয়া মামলার বাদী সালিস মানতে চায়না| তাই আমি নিজেও এমন ভুয়া মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই| কারণ আজ সাইদের বিরুদ্ধে হয়েছে কাল আরেকজনের বিরুদ্ধে হতে পারে।
