জায়েদ হাসান:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মুদি ব্যবসায়ী নারায়ণ পালের হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্ত্রী লিপি রানী পাল।
আজ বেলা ১১.০০টায় মোহনগঞ্জ উপজেলার বণিক সমিতির কার্যালয়ে নিহত নারায়ণ পালের স্ত্রী লিপি রানী পাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৭ অক্টোবর ২০২৫ইং, সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আমার স্বামীকে থানা রোডের নারায়ণ স্টোরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অত্যান্ত পরিতাপের বিষয় দীর্ঘ নয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমার স্বামীর হত্যাকারী কে জানতে পারলাম না। পুলিশ আমাকে দিনের পর পর দতন্তের কথা বলে সর্বশেষ আমাকে কিছুদিন আগে তাদের অপারগতার কথা স্বীকার করে উচ্চ তদন্তের জন্যে মামলাটি পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে বলে অবহিত করা হয়েছে।আমার দুইটি এতিম বাচ্চা রয়েছে ওদেরকে নিয়ে আমি খুব আতঙ্কে আছি।আমি কি আদৌও স্বামী হত্যার বিচার পাবো?
আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন কে অনুরোধ করব আগামি ১ মাসের মধ্যে আমার স্বামী হত্যার সুষ্ঠ তনন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে যথাযথ বিচার আওতায় আনার জন্য জোর দাবি করছি।
