মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলিদুজ্জামান।
জানা যায়, খালিয়াজুরী উপজেলা চত্বর হতে উক্ত দিবস উপলক্ষে একটি র্যালি শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব, থানা মোড় হয়ে খালিয়াজুড়ি কলেজ মাঠে গিয়ে পুনরায়, উপজেলা হল রোমে সামনে এসে র্যালিটি শেষ হয়। উপজেলা হল রুমে বেলা ১১’০০ ঘটিকার সময় উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ ইসমাইল হোসেন, খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদর, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় খালিয়াজুড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য
লুৎফুজ্জামান বাবরের(এমপি) ব্যাক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, সোনালি ব্যাংকের ম্যানেজার ,আনসার ভিডিপি কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, পল্লী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান এবং সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
