নিউজ ডেস্ক:
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেত্রকোনা জেলার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পল্লী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সেখানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় স্থানীয় পল্লী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত দিনব্যাপী মনোজ্ঞ প্রদর্শনী। অতিথিবৃন্দ প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন এবং তৃণমূল উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। স্টলগুলোতে গ্রামীণ নারীদের হাতের তৈরি চমৎকার হস্তশিল্প, বাঁশ-বেতের তৈরি দৃষ্টিনন্দন গৃহস্থালি সামগ্রী, দেশীয় পোশাক (নকশীকাঁথা, থ্রি-পিস) এবং কুটির শিল্পের নানা উদ্ভাবনী পণ্য স্থান পায়।
পরবর্তীতে সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. নুরুজ্জামান নূরু ও নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং বিআরডিবি নেত্রকোনার উপপরিচালক সজল চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
