নিউজ ডেস্ক:
নেত্রকোণা জেলাকে মাদক, জুয়া ও সমাজবিরোধী যেকোনো অপকর্ম থেকে মুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
আজ ১০ জুলাই (শুক্রবার) শহরের কাটলী পশ্চিম পাড়া জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করতে আসা মুসল্লির উদ্দেশ্যে মাদক ও জুয়া নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “মাদক ও জুয়া একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণেরা আমাদের ভবিষ্যৎ, কিন্তু মাদক তাদের সেই সম্ভাবনাকে কেড়ে নিচ্ছে। একইভাবে জুয়ার কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে।”
পুলিশ সুপার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন
“নেত্রকোনা জেলায় মাদক ব্যবসায়ী, মাদক সেবী এবং জুয়াড়িদের কোনো ঠাঁই হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। পুলিশ এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে।”
সামাজিক এই ব্যাধি রুখতে কেবল পুলিশি অভিযানই যথেষ্ট নয় উল্লেখ করে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম উপস্থিত মুসল্লি, অভিভাবক এবং ইমামদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—সেদিকে নজর রাখুন।সন্ধার পর ঘরের বাহিরে যাওয়া বন্ধ রাখুন ১৮ বছরের আগে মোবাইল মটর সাইকেল দেওয়া বন্ধ করতে হবে বাল্য বিবাহ রুধ করতে হবে মেয়ের ক্ষেত্রে ১৮ আর ছেলের ২১ এর আগে বিয়ে নয়। সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় দীক্ষিত করুন। সমাজ থেকে এই অন্ধকার দূর করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি যেকোনো ধরণের মাদক ব্যবসা বা জুয়ার আসরের তথ্য সরাসরি পুলিশকে জানানোর অনুরোধ করেন এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে আশ্বাস দেন।
পুলিশ সুপারের এই সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক আলোচনাকে স্বাগত জানিয়েছেন মসজিদের ইমাম ও সাধারণ মুসল্লিরা।
