Netro voice

তারিখ: ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পকেট ম্যানেজিং কমিটি গঠনে পায়ঁতারার অভিযোগ

জুলাই ১৭, ২০২৬
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

জাকির আহমেদ :
নেত্রকোনার মদনে বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পকেট ম্যানেজিং কমিটি গঠনে পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার ৪ অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ২০২৬ ইং তারিখে উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ১৫ জুলাই ২০২৬ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগকারীরাও উক্ত নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল। তবে মাদ্রাসার সুপারের যোগসাজসে নির্বাচনের সকল প্রক্রিয়া কাগজে কলমে দেখিয়ে গোপনে সরকারি বিধি অনুসরণ না করে নির্বাচন না দিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠনে পায়ঁতারা করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে অভিভাবক সদস্য পুতুল মিয়া জানান, আমিও ম্যানেজিং কমিটি সদস্য হিসেবে নির্বাচন করতে চেয়ে ছিলাম। এখন শোনলাম নির্বাচন হবে না। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কয়েকজনকে নিয়ে গোপনে নাকি ম্যানেজিং কমিটি গঠন করেছে। এই জন্য আমরা চারজন অভিভাবক মিলে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

তিয়শ্রী নূরেল হোসেন খান একাডেমির সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, মাদ্রাসায় মূূলত গোপন কোন কমিটি গঠন হয়নি। এলাকায় মাইকিং করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ দায়ের করেছেন তারাও মূলত উক্ত সভায় ছিলেন এবং উপস্থিতিতে স্বাক্ষর দিয়েছেন। এই এলাকার বাসিন্দা হিসেবে আমিও এই সভায় উপস্থিত ছিলাম। এখন তারা আবার কেন এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছে তা আমরা বুঝতেছি না ।

মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার আহসান উল্লাহ জানান, ম্যানেজিং কমিটি গঠনের ব্যাপারে আমার কোন হাত নেই। এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ নিয়ে আলোচনা করে সর্বসম্মতি ক্রমে চারজন সদস্য নির্বাচিত করা হয়েছে। যারা অভিযোগ দায়ের করেছে তারাও এই সভায় উপস্থিত ছিল।

প্রিজাইডিং অফিসার একাডেমি সুপারভাইজার জ্যোৎস্না আক্তার বলেন, ওই মাদ্রাসার তফসিল ঘোষনার পর নির্বাচনের সময় সীমা শেষ হয়ে গেছে। এলাকার সর্বসম্মতি ক্রমে সিলেকশনকৃত সুপার সাহেব আমাকে চার জনের নাম দিয়েছেন। ওই চার জনের নাম মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে প্রেরণ করা হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমি যতটুকু শোনেছি ওই মাদ্রাসার বয়স প্রায় ৫০ বছর হবে। ওই ৫০ বছরেও এখানে কোন নির্বাচন হয়নি। কমিটির মেয়াদ শেষ হলে সর্বসম্মতি ক্রমেই কমিটি গঠন করা হয়। মূলত এ অভিযোগটির কোন ভিত্তি নেই।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, নির্বাচন হওয়ার কথা থাকলে অবশ্যই নির্বাচন হবে। গোপনে কমিটি গঠন করার কোন সুযোগ নেই। অভিযোগটি এখনও পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id