Netro voice

তারিখ: ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

জুলাই ২০, ২০২৬
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

জাকির আহমেদঃ
নেত্রকোনার মদন উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত মেলা চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি ভার্চুয়ালি বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করতে সরকারের পাশাপাশি কৃষকদেরও নতুন প্রযুক্তি গ্রহণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজউদ্দীন ইদ্রিস মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের আমির মুফতি আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক নূর মোহাম্মদ (জরিপ) প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিযন্ত্র, সবজি ও ফল চাষ, জৈব সার এবং কৃষি উদ্ভাবন বিষয়ক বিভিন্ন স্টল স্থান পেয়েছে। মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই আয়োজকদের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা এবং কৃষিকে আরও লাভজনক ও আধুনিক করে তুলতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

sohbet hattısex hattı
  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id