জায়েদ হাসান:
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য গঠিত মোহনগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১৯ জুলাই) রাত ৮টায় মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব।
তিনি বলেন, “মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চায় নবগঠিত উপজেলা ছাত্রদল। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছেন নেতা-কর্মীরা। মাদকমুক্ত শিক্ষাবান্ধব সমাজ গঠনে আমরা কর্মপরিকল্পনা করছি।”
তিনি আরও বলেন, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করতে স্কুল-কলেজের শিক্ষা তহবিলের অর্থ সঠিকভাবে ব্যবহারের প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এর সাথে আলোচনা হয়েছে এবং অচিরেই তা কার্যকর হবে।
“মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে উপজেলা ছাত্রদল আন্তরিকভাবে কাজ করবে। সাধারণ শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, প্রতিটি বিদ্যালয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে ছাত্রদল,” যোগ করেন তিনি।
সভাপতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রদলের কাজে গঠনমূলক আলোচনা ও সমালোচনা করার জন্য আপনাদের সহযোগিতা চাই। সাংবাদিকদের পাশে নিয়ে মোহনগঞ্জকে একটি উন্নত শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুছ সাদী চৌধুরী অপু।
তিনি বলেন, “হাওরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষার কেন্দ্র চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা হয়েছে। বর্তমানে নেত্রকোনা গিয়ে অনার্স পরীক্ষা দিতে হয়। মোহনগঞ্জ সরকারি কলেজে কেন্দ্র চালু হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল মোহনগঞ্জের উন্নয়নে কাজ করতে চায়। আপনারা আমাদের পরামর্শ দিয়ে পাশে থেকে কাজ করান।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি নোমান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানব গোস্বামী,যুগ্ম সম্পাদক যুবায়ের আহমদ সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ, প্রচার সম্পাদক মো: সৌরভ খা ও দপ্তর সম্পাদক রিয়াজ রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ সিনিয়র সহ-সভাপতি মো: ওমর ফারুক, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ সুশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জি এম জাকারিয়া তুষার, প্রচার সম্পাদক মোজাহিদ হোসেন, প্রযুক্তি সম্পাদক জিয়ান মো: জায়েদ হাসান আজিজুল ইসলাম প্রমুখ।
