মোঃ আবুল হোসেনঃ
হাওড় এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইফ নাহিদ ইসলাম বলেছেন, সরকার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে হাওড় দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে দাড়ানো সম্ভব।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫ টায় নেত্রকোণার খালিয়াজুরীতে ভূমি অফিস সংলগ্ন মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, হাওড়কে কাজে লাগাতে পারলে মৎস্য ভান্ডার থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সেসময় তিনি হাওড়বাসীর দূর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন- সংসদের ৩০০ জন এমপি’ই এসে দেখে যাওয়ার দরকার হাওড়ের মানুষ কত কষ্ট করে| যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, ইন্টারনেট ব্রডবেন্ড সহ ডিশ সংযোগ কিছইু নেই।
এজন্য তিনি হাওড় অঞ্চলের অবহেলিত মানুষের কথা চিন্তা করে সরকারের নিকট বিশেষ বরাদ্দ, বিশেষ পরিকল্পনাসহ বেকারদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার আহ্বান জানান। হাওড়কে বিশেষভাবে গড়ে তুলতে এখানে পর্যটন কেন্দ্রও গড়ে তোলা সম্ভব বলে জানান তিনি।
জুলাই সনদ বাস্তাবায়ন প্রসঙ্গে তিনি বলেন- সরকার খুব দ্রতই তাদের ভুল ভেঙ্গে গণভোটের রায়কে মেনে নিবে এবং জুলাই হত্যার বিচার নিশ্চিত করবে। এর আগে উপজেলা এনসিপির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টু’র সভাপতিত্বে উক্ত পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফাহিম রহমান খান পাঠান, জাতীয় ছাত্র শক্তি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল।
