নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অধীনে সাংগঠনিক থানা নেত্রকোণার মদন উপজেলার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
ঘোষিত ফলাফল অনুযায়ী-মদন উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা অলিউল ইসলাম । তিনি গত সেশনেও মদন উপজেলার আমিরের দায়িত্ব পালন করেন। এর আগে মদন উপজেলার জামায়াতের রুকনদের গোপন ভোট নির্বাচন অনুষ্ঠিত হয় ।এ নিয়ে তিনি ২য় বারের মতো উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন। জেলা জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার মোঃ নিজাম উদ্দিন এ নির্বাচন পরিচালনা করেন। আজ একসাথে ১১ টি সাংগঠনিক থানার ফলাফল ঘোষণা করা হয়।এছাড়া ১০ টি উপজেলার আমির হলেন
দুর্গাপুর উপজেলায় মাওলানা নাছিমুল হক আল আমিন, কলমাকান্দায় আব্দুস সামাদ, পূর্বধলায় মাহফুজুল হক খান নয়ন, নেত্রকোনা সদরে হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ, বারহাট্টায় হাফেজ আব্দুল বাহির খান, কেন্দুয়ায় মাওলানা রফিকুল ইসলাম খোকন, আটপাড়ায় মাওলানা হুসাইন আহমাদ একদিল, মোহনগঞ্জে মোফাজ্জল হোসেন তালুকদার সবুজ, মদনে মাওলানা অলিউল ইসলাম এবং খালিয়াজুরীতে মাওলানা ইসমাইল হোসেন আমীর নির্বাচিত হয়েছেন।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত আমীরদের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা ও সাংগঠনিক থানায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় সূত্র আশা প্রকাশ করেছে।
